এক মাস ধরে চলবে মুসলিম সম্প্রদায়ের রমজান মাস। আর তাই রমজান মাসের রোজার ১৪ দিন পূর্ণ হওয়ায় এদিন একটি উৎসব পালন করা হয় তাদের পক্ষ থেকে। এই দিন কালিয়াচকের উত্তর দারিয়াপুর হানাফিজামায়াতের জামে মসজিদে উরুসের মাধ্যমে উৎসবটি পালন করা হয়।এই উরুসকে কেন্দ্র করে মসজিদ প্রাঙ্গনে বহু মানুষের ভীর লক্ষ করা যায়।
স্থানীয় এক ব্যাক্তি জানান, এই মসজিদে দীর্ঘ দিন থেকে উরুস পালন করা হচ্ছে।মসজিদের জিনি পেশ ইমাম ছিলেন তিনি ১৯৬৯ সালে পরলোক গমন করেন।এরপর থেকে তাঁর স্মৃতিতে প্রতি বছর রমজাম মাসের ১৪ই রমাজন তাঁকে স্মরণ করে এই উরুস উৎসব পালন করা হয়ে থাকে।আর এই উরুস মোবারককে যোগদান ও জিয়ারত করার জন্য হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ এই মসজিদে এসে উপস্থিত হয়।